নিজস্ব প্রতিবেদক
রাজধানীর জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) আয়োজিত এ মাহফিলে ধর্মীয় মূল্যবোধ, মসজিদ-মাদরাসার উন্নয়ন ও ইসলাহি কার্যক্রমের গুরুত্ব নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আলেম ও অতিথিরা।
মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল হাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘নির্বাচনী ইশতেহারের অন্যতম বিষয় ছিল বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং মসজিদ-মাদরাসার উন্নয়নে কাজ করা। সেই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন মসজিদ-মাদরাসায় উপস্থিত হয়ে সহযোগিতা করছি। ভবিষ্যতেও আমরা মসজিদ-মাদরাসার পাশে থাকব।’
মাহফিলে বক্তা হিসেবে আলোচনা করেন মাওলানা নাজমুল হাসান কাসেমি, উত্তরা এবং মাওলানা আফজাল হোসাইন রহমানী। তাঁরা ইসলাহি মাহফিলের গুরুত্ব, আত্মশুদ্ধি ও দ্বীনি জীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন।
মাহফিল পরিচালনা করেন জামেয়া মাহমুদিয়া মেরাদিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা নূরুল আলম ইসহাকী। শেষে দোয়ার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সফলতা কামনা করে মাহফিল সমাপ্ত করেন আল্লামা মুস্তফা মাহমুদী।
এসএইচ/