বরগুনা প্রতিনিধি
নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে লাঠি ভেঙে ফেলা, গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বরগুনার এক বৃদ্ধ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বরগুনা সদর থানায় উপস্থিত হয়ে মাওলানা সোহরাব হোসেন এ অভিযোগ করেন।
অভিযুক্ত মো. রব্বানী গাজী পনু গাজীর ছেলে। তিনি অভিযোগকারী সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতনির স্বামী। দুজনের বাড়িই বরগুনা সদর থানাধীন লাকুরতলা সোনালীপাড়া এলাকায়।
অভিযোগে সোহরাব হোসেন উল্লেখ করেন, গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি রব্বানী গাজীকে নামাজ পড়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তাঁর হাত থেকে চà