সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে ‘উফুক’ নামে নতুন একটি তথ্যব্যবস্থা চালু করেছে সৌদি আরব। এর মাধ্যমে হজ ও ওমরাহযাত্রীদের বিভিন্ন তথ্য এক জায়গায় সংরক্ষণ ও বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ।

নতুন এ ব্যবস্থায় প্রতিবছর প্রকাশিত ১০০টির বেশি প্রতিবেদন, ১৫টিরও বেশি তথ্যভিত্তিক ড্যাশবোর্ড এবং উন্মুক্ত তথ্যভান্ডার যুক্ত করা হয়েছে। এর সুবিধা পাবে দেশটির ৫৫টিরও বেশি সরকারি সংস্থা।

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ষষ্ঠ হজ ও ওমরাহ সম্মেলন ও প্রদর্শনীতে ব্যবস্থাটির উদ্বোধন করেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ।

উফুকের মাধ্যমে হজ ও ওমরাহযাত্রীদের বিভিন্ন তথ্য সমন্বিতভাবে বিশ্লেষণ করা যাবে। এতে যাত্রীদের যাতায়াতের প্রবণতা, চাহিদা ও আগমনের পরিসংখ্যান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এসব তথ্য কাজে লাগিয়ে পরিবহন, আবাসনসহ হজ ও ওমরাহসংশ্লিষ্ট বিভিন্ন সেবার পরিকল্পনা আরও কার্যকরভাবে সাজাতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সৌদি কর্তৃপক্ষের প্রত্যাশা, তথ্যনির্ভর এ ব্যবস্থার ফলে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়বে। একই সঙ্গে যাত্রীদের চাহিদা অনুযায়ী সেবার মান উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ আরও সহজ হবে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ