সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

পরিচয় গোপন রেখে সাদপন্থীদের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ ৬ জানুয়ারি ২০২৫ জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বেলা ১২টায় একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরিচয় গোপন করে তাবলীগ জামাতের সাদপন্থীরা এই সংবাদ সম্মেলন করেন বলে অভিযোগ উঠেছে।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, সেখানে সাদপন্থীরা নিজেদের পরিচয় গোপন করে নিরপেক্ষ হিসাবে পরিচয় দিয়েছে। সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করেন, আপনারা কারা বা আপনারা কোন পক্ষ? উত্তরে ওনারা জানান, আমরা নিরপেক্ষ।

অথচ উনারা কট্টর সাদপন্থী। এর প্রমাণ ওনারা নিজেরাই রেখে গেছেন। (ছবি দুটো লক্ষ করলে বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে)

গত ২৩ শে ডিসেম্বর ২০২৪, রিপোর্টার্স ইউনিটিতে সাদপন্থীদের প্রতিনিধি হিসেবে যারা সংবাদ সম্মেলনে এসেছিলেন, তাদের ভেতরে প্রফেসর মঞ্জুর নামে পরিচিত এক সাদপন্থী আজকেও সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন। এবং সাংবাদিক ভাইদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এই মিডিয়া সমন্বয়ক প্রশ্ন রেখে বলেন, তারা কেন তাদের পরিচয় গোপন করছেন? কেন জাতির বিবেক সাংবাদিক ভাইদের সামনে ভুল তথ্য পেশ করলেন? তাহলে কি তারা অস্তিত্বহীনতায় ভুগছেন? উনারা কি নিজেদেরকে সাদপন্থী হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছেন?

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যোগাযোগ করে নিশ্চিত হয়েছি যে, প্রফেসর মঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। বর্তমানে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নন।

প্রসঙ্গত, প্রশাসনের সিদ্ধান্তকে উপেক্ষা করে গত ১৮ ডিসেম্বর টঙ্গী ময়দানে সাদপন্থীরা  নৃশংস হামলা ও হত্যাযজ্ঞ চালায়। এরপরে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক তাবলীগের সাথী তওবা করে সাদ পন্থী থেকে শুরায়ী নিজামের অধিনে মেহনত শুরু করেন।

খুনি, সন্ত্রাসী উগ্র সাদপন্থীদের বিচারের দাবিতে আগামী ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং ২৫ জানুয়ারি দেশের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করবে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ