রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন মহাসচিব, পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নেওয়ার আহ্বান সরকারকে বন্যা দুর্গতদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ানোর আহ্বান হেফাজতের ‘বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব’ হাফেজিয়া বোর্ড গঠনের উদ্যোগ থেকে বিরত থাকুন: কওমি মাদরাসা শিক্ষক পরিষদ কাতারের সাবেক আমিরের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলী এভারকেয়ারে ভর্তি, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইমরান ওবাইদ, সাব-এডিটর

আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর জন্য পরিবার, ছাত্র ও ভক্তবৃন্দের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) হুজুরের খাস খাদেম মাওলানা ফয়জুর রহমান ‘আওয়ার ইসলাম’-এর সঙ্গে ফোনালাপে এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘জুমার নামাজের পর হুজুরের হঠাৎ বুকে ব্যথা উঠলে আমরা তাকে আফতাবনগরের নাগরিক হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার ইসিজি করানো হয়। পরে ডাক্তারদের চেকআপের পর ভালো অনুভব করলে বাসায় নিয়ে আসি।’

তিনি আরও বলেন, ‘কিন্তু বাসায় আসার পর দুপুরের খাবার শেষে আবারও ব্যথা উঠলে আমরা তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তিনি এখানে চিকিৎসাধীন রয়েছেন।’

উল্লেখ্য, মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ দেশের প্রখ্যাত আলেমেদ্বীন ও বুজুর্গদের একজন। তিনি ফিদায়ে মিল্লাত সাইয়েদ মাহমুদ মাদানী (দা.বা.)-এর সুযোগ্য খলিফা। এছাড়াও তিনি জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের মহাসচিব এবং আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ