
|
আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলী এভারকেয়ারে ভর্তি, দোয়া কামনা
প্রকাশ:
১৫ মে, ২০২৬, ০৬:১৪ বিকাল
নিউজ ডেস্ক |
ইমরান ওবাইদ, সাব-এডিটর আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর জন্য পরিবার, ছাত্র ও ভক্তবৃন্দের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। শুক্রবার (১৫ মে) হুজুরের খাস খাদেম মাওলানা ফয়জুর রহমান ‘আওয়ার ইসলাম’-এর সঙ্গে ফোনালাপে এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘জুমার নামাজের পর হুজুরের হঠাৎ বুকে ব্যথা উঠলে আমরা তাকে আফতাবনগরের নাগরিক হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার ইসিজি করানো হয়। পরে ডাক্তারদের চেকআপের পর ভালো অনুভব করলে বাসায় নিয়ে আসি।’ তিনি আরও বলেন, ‘কিন্তু বাসায় আসার পর দুপুরের খাবার শেষে আবারও ব্যথা উঠলে আমরা তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তিনি এখানে চিকিৎসাধীন রয়েছেন।’ উল্লেখ্য, মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ দেশের প্রখ্যাত আলেমেদ্বীন ও বুজুর্গদের একজন। তিনি ফিদায়ে মিল্লাত সাইয়েদ মাহমুদ মাদানী (দা.বা.)-এর সুযোগ্য খলিফা। এছাড়াও তিনি জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের মহাসচিব এবং আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস। আইও/ |