শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে’ জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

জীবন কি সত্যিই ভারসাম্যপূর্ণ, নাকি প্রতিনিয়ত এক কাজ থেকে আরেক কাজে ছুটে চলার মধ্যেই সীমাবদ্ধ? জীবনের নানা ব্যস্ততার ভিড়ে কোন কাজকে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত, কোন দায়িত্বটি আগে পালন করা জরুরি—এসব বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন মসজিদে হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আদ-দাওসারি।

শুক্রবার (২০ নভেম্বর) পবিত্র মক্কার মসজিদে হারামে জুমার খুতবায় তিনি ভারসাম্যপূর্ণ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন। হিজরি ১৪৪৮ সালের ১০ জমাদিউস সানি তারিখে দেওয়া এ খুতবায় তিনি বলেন, মহান আল্লাহ সমগ্র সৃষ্টিজগৎকে এক অনন্য ভারসাম্যের ভিত্তিতে সৃষ্টি করেছেন। ইসলামের ভিত্তিও হলো মধ্যপন্থা, সংযম ও ন্যায়বিচার। তাই একজন মুমিনের জীবনেও প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য ও ন্যায্যতা বজায় রাখা জরুরি।

খুতবায় শায়খ ইয়াসির আদ-দাওসারি বলেন, ভারসাম্য বা মধ্যপন্থা মানে জীবনের প্রতিটি কাজকে সমান সময় দেওয়া নয়। বরং কোন কাজটি বেশি গুরুত্বপূর্ণ, কোন দায়িত্বটি আগে পালন করা প্রয়োজন এবং কোন বিষয়কে কতটুকু অগ্রাধিকার দিতে হবে—তা বুঝতে পারাই প্রকৃত ভারসাম্য। জীবনের সব কাজ সমান গুরুত্বের নয়; তাই দায়িত্ব ও প্রয়োজনের পার্থক্য বুঝে সময় ও মনোযোগ ব্যয় করতে হবে।

এ প্রসঙ্গে তিনি সাহাবি সালমান ফারসি (রা.)-এর একটি গুরুত্বপূর্ণ উপদেশ স্মরণ করিয়ে দেন। তিনি আবু দারদা (রা.)-কে বলেছিলেন, ‘তোমার ওপর তোমার রবের অধিকার রয়েছে, তোমার নিজের শরীরের অধিকার রয়েছে এবং তোমার পরিবারেরও অধিকার রয়েছে। সুতরাং প্রত্যেক অধিকারীকে তার প্রাপ্য অধিকার দাও।’ পরে বিষয়টি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কাছে উত্থাপন করা হলে তিনি সালমান ফারসি (রা.)-এর কথাকে যথার্থ বলে স্বীকৃতি দেন।

খতিব বলেন, এ হাদিসে একজন মানুষের জীবনের বিভিন্ন দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষার সুস্পষ্ট শিক্ষা রয়েছে। আল্লাহর ইবাদত যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিজের শরীর ও স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং পরিবারের সদস্যদের অধিকার আদায় করাও দায়িত্বের অংশ। কোনো একটি দায়িত্ব পালনে অতিরিক্ত মনোযোগ দিতে গিয়ে অন্য অধিকারগুলো অবহেলা করা উচিত নয়। বরং প্রত্যেকের প্রাপ্য বুঝে দায়িত্ব পালন করতে হবে।

তিনি ভারসাম্যপূর্ণ জীবনকে উত্তাল সমুদ্রে চলমান একটি জাহাজের সঙ্গে তুলনা করেন। সমুদ্রের ঢেউ, ঝড় কিংবা প্রতিকূলতা দেখে জাহাজ যেমন থেমে থাকে না, তেমনি জীবনের নানা বাধা-বিপত্তি ও ব্যস্ততার মধ্যেও একজন মুমিনকে দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যেতে হবে। প্রতিকূলতার কারণে দায়িত্ব থেকে পিছিয়ে পড়া নয়; বরং ধৈর্য, বিচক্ষণতা ও সঠিক অগ্রাধিকারের ভিত্তিতে পথ চলাই ভারসাম্যপূর্ণ জীবনের পরিচয়।

খুতবায় সামাজিক দায়িত্ব ও পারস্পরিক সম্পর্কের বিষয়েও গুরুত্বারোপ করেন শায়খ ইয়াসির আদ-দাওসারি। তিনি কোনো সংবাদ বা তথ্য অন্যের কাছে ছড়িয়ে দেওয়ার আগে তা যাচাই করে নেওয়ার আহ্বান জানান। যাচাই-বাছাই ছাড়া কোনো খবর প্রচার করলে ভুল তথ্য, বিভ্রান্তি ও সামাজিক বিরোধ ছড়িয়ে পড়তে পারে। তাই কোনো সংবাদ গ্রহণ বা প্রচারের ক্ষেত্রে সত্যতা নিশ্চিত করা প্রত্যেকের দায়িত্ব।

খুতবায় মুসলমানদের পারস্পরিক ঐক্য ও সংহতি বজায় রাখারও আহ্বান জানান তিনি। মতপার্থক্য ও নানা পরিস্থিতির মধ্যেও পরস্পরের প্রতি দায়িত্বশীল আচরণ এবং ঐক্য ধরে রাখা জরুরি বলে উল্লেখ করেন।

শায়খ ইয়াসির আদ-দাওসারির খুতবার মূল বার্তা হলো, ভারসাম্যপূর্ণ জীবন মানে ব্যস্ততা কমিয়ে ফেলা কিংবা সব কাজের জন্য সমান সময় বরাদ্দ করা নয়; বরং আল্লাহর হক, নিজের অধিকার, পরিবারের দায়িত্ব ও সমাজের প্রতি কর্তব্য—সবকিছুকে যথাযথ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার অনুযায়ী জীবন পরিচালনা করা। সূত্র: দ্য গেট টু হারামাইন  

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ