শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি লেখকপত্রের ২৯তম সংখ্যা বাজারে ১৯ বছর আগের মামলায় আদালতে আত্মসমর্পণ দিল্লি জামে মসজিদের ইমামের ইসলামী আন্দোলনের তিন জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত মাদক পরিবার-সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়: মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি ৪ দিনের ইসলাহি ও দাওয়াতি সফরে মালয়েশিয়ায় শায়খ মুফতী হাফীজুদ্দীন ‘কওমি মাদরাসা নিয়ে অপপ্রচার যেমন রুখতে হবে, অপরাধীও ছাড় পাবে না’ সাবেক রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারে: নাহিদ

টঙ্গীতে কনকনে শীতে বয়ান শুনছেন মুসল্লিরা, আখেরী মোনাজাত কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

রাজধানীর টঙ্গীর ‘কহর দরিয়া’ খ্যাত তুরাগ নদীর তীরে চলছে দাওয়াত ও তাবলীগ জামাতের জোড় ইজতেমা।

তাবলিগ জামাতের শূরায়ে নেজামের আয়োজনে ৫ দিনব্যাপী এই জোড় ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে কাল মঙ্গলবার (৩ ডিসেম্বর)।

এদিন সকাল ৮টা থেকে ১০টার মধ্যে যেকোনো এক সময় মোনাজাত অনুষ্ঠিত হবে। দোয়া পরিচালনা করবেন শূরায়ে নেজামের শীর্ষ মুরব্বি মাওলানা ইব্রাহিম দেওলা (ভারত)।

আওয়ার ইসলামকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান।

এদিকে কনকনে শীত ও বৃষ্টি উপেক্ষা করে গুরুত্বপূর্ণ বয়ান শুনছেন চিল্লাধারী মুসল্লিরা।

বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোড় ইজতেমার আয়োজন করা হয়। এই জোড় ইজতেমায় দেশ-বিদেশী ৩ চিল্লার সাথী অংশ নেন। কালিমা, নামায, ও যিকির, ইকরামুল মুসলিমিন, তাসহীহেনিয়ত ও তাবলীগের ৬ উসূলের (মৌলিক বিষয়ে) উপর গুরুত্বপূর্ণ বয়ান করা হয়।

আজ সোমবার চতুর্থদিনে বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা। সকাল দশটায় বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা, বাদ আসর বয়ান করেন পাকিস্তানের ডাক্তার নাওশাদ সাহেব, বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা এবং বাংলায় তর্জমা করবেন মাওলানা জুবায়ের।

মোনাজাত শেষে সমবেত চিল্লাধারী মুসল্লিরা দেশ-বিদেশের প্রত্যন্ত অঞ্চলে দ্বীনের দাওয়াতি কাজে ছড়িয়ে পড়বেন। ফের বিশ্ব ইজতেমায় সময় তারা ময়দানে সমবেত হবেন।

চার মুসল্লির মৃত্যু: জোড় ইজতেমায় গত চারদিনে চার মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- রংপুর জেলার কোতয়ালী থানার বৌরাগীপাড়া গ্রামের মৃত মুকবুল হোসেনের ছেলে হায়দার আলী (৩৫)ও দিনাজপুর সদরের মস্তপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে কাউছার আলী(২৮), সিরাজগঞ্জ সদরের মো. শহিদুল ইসলাম(৬৫) ও আব্দুল হাকিম আকন্দ (৭২)।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ