শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি লেখকপত্রের ২৯তম সংখ্যা বাজারে ১৯ বছর আগের মামলায় আদালতে আত্মসমর্পণ দিল্লি জামে মসজিদের ইমামের ইসলামী আন্দোলনের তিন জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত মাদক পরিবার-সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়: মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি ৪ দিনের ইসলাহি ও দাওয়াতি সফরে মালয়েশিয়ায় শায়খ মুফতী হাফীজুদ্দীন ‘কওমি মাদরাসা নিয়ে অপপ্রচার যেমন রুখতে হবে, অপরাধীও ছাড় পাবে না’ সাবেক রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারে: নাহিদ

হিফজ সমাপনী পরীক্ষার্থীদের জন্য বেফাকের নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

হিফজ সমাপনী পরীক্ষার্থীদের জন্য কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এক নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছর হিফজের মারকাজি পরীক্ষা বিগত বছরসমূহের মতোই সহজ প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠিত হবে।’

আজ রবিবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ নির্দেশনা দেয় বোর্ডটি।

বোর্ডটির প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্বে প্রচলিত ও বহুল পরিচিত সহায়ক কিতাবাদি থেকেই মাসআলা জিজ্ঞাসা করা হবে। ছাত্রদের জন্য কঠিন বা নতুন কোনো বিষয়ের অবতারনা করা হবে না। পাশাপাশি পড়ানো হয়নি বা কিতাবে নেই, এমন কোনো বিষয়ে প্রশ্ন না করার জন্য সংশ্লিষ্ট সম্মানিত হিফজ পরীক্ষকগণকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া যাচ্ছে।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ