শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

তাবলিগের মুরব্বি মাওলানা যুবায়ের আহমদের সঙ্গে শায়খ ইলিয়াস গুম্মানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

|| কাউসার লাবীব ||

তাবলিগের মুরব্বি হাফেজ মাওলানা জুবায়ের আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রসিদ্ধ আলেম, ইসলামিক স্কলার, প্রখ্যাত দাঈ শায়খ ইলিয়াস গুম্মান।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে তাবলিগের মারকায কাকরাইল মসজিদে তাদের সাক্ষাৎ হয়। এ সময় তাবলিগসহ সমসমায়িক নানা বিষয়ে তাদের মাঝে কথা হয়।

প্রসঙ্গত, শায়খ ইলিয়াস গুম্মান বিশেষ সফরে বাংলাদেশে অবস্থান করছেন। আগামী ১৪ নভেম্বর শেষ হবে তার বাংলাদেশ সফর।

আজ তিনি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ‘ইমামে আযম’ কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এই কনফারেন্সে যোগ দেওয়ার আগে তিনি কাকরাইলে যান এবং মাওলানা যুবায়ের আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন।

শায়খ ইলিয়াস গুম্মান আজ বিকালে আল-মারকাজুল ইসলামীর আয়োজনে মানিকগঞ্জের জামিয়া আবু হুরাইরা রা. এ অবস্থান করবেন। রাতে বসুন্ধরা মাদরাসায় বয়ান করবেন। ১৪ নভেম্বর নড়াইলের আন-নূর কমপ্লেক্সে উলামা-তলাবাদের উদ্দেশে আলোচনা করবেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ