রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে পাঠ উন্মোচন হবে ৭০ সালা স্মারকগ্রন্থ প্রতিকূল আবহাওয়ায় চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন রমজানের চাহিদা মেটাতে পণ্য সরবরাহ বাড়াচ্ছে টিসিবি  মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর অভ্যুত্থান, জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী  মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন ‘আ.লীগ বিষয়ে ভুক্তভোগীদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই’ মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব

বিশ্বজয়ী হাফেজ মুয়াজকে ছাদখোলা বাসে রাজকীয় সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নুর আলম সিদ্দিকী ||

তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ মুয়াজ মাহমুদকে ছাদখোলা বাসে রাজকীয় সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ শুক্রবার (১ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। 

উপস্থিতি ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, তার ওস্তাদ মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম, লেখক ও আলোচক মাওলানা ওয়ালী ‍উল্লাহ আরমান ও হাফেজ মুয়াজের পিতাসহ দেশের বিশিষ্ট আলেমরা।

এসময় আওয়ার ইসলাম টিভিসহ দেশের অন্যান্য মিডিয়াগুলো এ সংবর্ধনা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে।

সংবর্ধনা অনুষ্ঠান দেখতে এখানে ক্লিক করুন...

বিমানবন্দরে সংবর্ধনা শেষে ছাদখোলা বাসটি মিরপুরের মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামীর দিকে যাত্রা করে। এ সময় পথচারী ও অন্য বাসের যাত্রীরা এই কোরআনের পাখিকে হাত নেড়ে অভিনন্দন জানান। 

এদিকে গত বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় জোহরের নামাজের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন তিনি।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে এ প্রতিযোগিতার বাছাই পর্বে দেশের শতশত মেধাবী হাফেজদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন মুয়াজ মাহমুদ।

হাফেজ মুয়াজ রাজধানীর মিরপুর-১ এ অবস্থিত মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামীর কিতাব বিভাগের ছাত্র।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ