শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি লেখকপত্রের ২৯তম সংখ্যা বাজারে ১৯ বছর আগের মামলায় আদালতে আত্মসমর্পণ দিল্লি জামে মসজিদের ইমামের ইসলামী আন্দোলনের তিন জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত মাদক পরিবার-সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়: মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি ৪ দিনের ইসলাহি ও দাওয়াতি সফরে মালয়েশিয়ায় শায়খ মুফতী হাফীজুদ্দীন ‘কওমি মাদরাসা নিয়ে অপপ্রচার যেমন রুখতে হবে, অপরাধীও ছাড় পাবে না’ সাবেক রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারে: নাহিদ

কাল বায়তুল মোকাররম বইমেলায় থাকছেন ইবনে শাইখুল হাদিস ও মাওলানা আইয়ুবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা মামুনুল হক ও মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী

|| হাসান আল মাহমুদ ||

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে কাল মঙ্গলবার (২৯ অক্টোবর) ইসলামি বইমেলায় থাকছেন দেশের বিশিষ্ট আলেম রাজনীতিবিদ লেখক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক ও বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।

লেখক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছে।

মাওলানা ওয়ালী উল্লাহ আরমান অনূদিত বইয়ের মোড়ক উম্মোচন উপলক্ষে কাল বিকাল ৪টায় উপস্থিত থাকবেন তাঁরা।

এছাড়া, কাল বাদ আসর ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক লেখক হাবীবুল্লাহ সিরাজ রচিত  'চরিত্রের তরজমা' বইয়ের মোড়ক উন্মোচনও করবেন।

জানা গেছে, আগামীকালকের ইসলামি বইমেলা বিশিষ্ট আলেম রাজনীতিবিদ মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুমসহ এক ঝাঁক সেলিব্রেটি আলেম ও লেখকদের উপস্থিতিতে প্রাণবন্ত হবে। মুখরিত হবে মেলা প্রাঙ্গণ।

প্রসঙ্গত, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত এই মেলা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম মাওলানা খালিদ হোসেন’র উদ্বোধনে মেলা শুরু হয়েছে ২২ অক্টোবর। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে, মেলা প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। এবারের মেলায় মোট ৮৫ টি স্টল স্থান পেয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ