বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি ৬ এমপি  রাকসুর ১৩ লাখ টাকা নিলেন ভিপি, হিসাব দিলেন ৯৯ হাজারের প্রখ্যাত দুই আলেমের সাক্ষাতে মুফতি শামায়েল নদভী কারাগার থেকে হাসপাতালে ইমরান, নেপথ্যে কি ‘গোপন চুক্তি’? রাষ্ট্রপতি নির্বাচনে ৮৮ ভোট পেলেন অলি আহমদ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রমজানকে স্বস্তির করতে ৫০ হাজার রোজাদারের পাশে আল-মারকাজুল ইসলামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান সাকিব

মায়ের চোখে দুশ্চিন্তা আর শিশুর মুখে নীরবতার বাস্তবতাকে সামনে রেখে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে আল-মারকাজুল ইসলামী। পবিত্র রমজান মাসে ৫০ হাজার রোজাদারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে দেশব্যাপী কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।

সংগঠনটির চেয়ারম্যান শায়খ হামজা শহিদুল ইসলাম জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্নআয়ের পরিবারগুলো চরম কষ্টে দিন পার করছে। রমজানে যেন কোনো পরিবার সেহরি ও ইফতারে অভাবের কষ্ট না পায়। এই লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। এভাবেই আমরা গত ৩৮ বছর মানবসেবায় কাজ করছি।

তিনি আরো জানান, প্রতিটি খাদ্যপ্যাকেটে থাকছে ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ১ কেজি ছোলা এবং ২ কেজি মুড়ি। সংগঠনটির স্বেচ্ছাসেবীরা ইতোমধ্যে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তালিকা প্রণয়ন ও বিতরণ কার্যক্রম শুরু করেছেন।

সংগঠনের ফান্ড রাইজিং অফিসার বলেন, “একটি খাদ্যপ্যাকেট হয়তো সামান্য সহায়তা, কিন্তু এটি একটি পরিবারের জন্য অনেক বড় স্বস্তি। আর সেই স্বস্তির সঙ্গে থাকে আন্তরিক দোয়া।” তারা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে এসে এই মানবিক উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানান। www.amibd.org

Al-Markazul Islami (AMI) | Excellence in education 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ