বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

হুব্বে রাসূল ফাউন্ডেশন’র সিরাত কনফারেন্স-প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হুব্বে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন

হুব্বে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন এর উদ্যোগে সংবর্ধনা, সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী ১২ রবিউল আউয়াল (১৬ সেপ্টেম্বর, সোমবার) ঢাকার সাভার আশুলিয়া, দক্ষিণ ভাদাইল ইসরাফিল কমপ্লেক্সে এ উদ্যোগটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ফাউন্ডেশনটি।

ফাউন্ডেশনটি জানায়, প্রতিয়োগিতা ও সিরাত কনফারেন্স ছাড়াও অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হবে সাভার আশুলিয়া থানা কর্তৃক স্বৈরাচার খুনি হাসিনা সরকারের মিথ্যা মামলা ও জেল জুলুমের শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মাজলুম আলেমদের।

হুব্বে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন কর্তৃপক্ষ অনুষ্ঠান সূচি সম্পর্কে জানায়, সকাল ৮ থেকে ১২টা পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ কার্যক্রম চলবে। ২ টা থেকে আসর পর্যন্ত সিরাত কনফারেন্স ও  সংবর্ধনা অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানের প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র নায়েবে আমীর আল্লামা মহিউদ্দিন রাব্বানী। প্রধান আলোচক হিসাবে থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র সহকারী সাধারণ সম্পাদক মুফতি সাখাওয়াত হোসাইন রাজি।

বিশেষ আলোচক হিসাবে থাকবেন জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ’র মুহতামিম  মুফতি সালমান ফার্সি।

প্রধান অতিথি হিসাবে থাকবেন জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ (ইসরাফিল কমপ্লেক্সে)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব ইসরাফিল হোসেন। সভাপতিত্ব করবেন হুব্বে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি আল আমিন খন্দকার আমিনী।

মাজলুম আলেমগণের মধ্যে যাদেরকে সংবর্ধনা দেওয়া হবে :

আশুলিয়া থানা কর্তৃক স্বৈরাচার খুনি হাসিনা সরকারের আমলে দীর্ঘ সময় মিথ্যা মামলা ও জেল জুলুমের শিকার হয়ে আসছেন তাঁরা হলেন মুফতি আব্দুর রহিম হেলালি রহ., মাওলানা মাহমুদ কবির মনির, মুফতি ইলিয়াস আহমেদ কাসেমী, মাওলানা  আতাউল্লাহ, মাওলানা আলমগীর হোসেন আজাদি, মুফতি আল আমিন খন্দকার আমিনী, মুফতি হুমায়ুন সাঈদ, মুফতি আব্দুল কুদ্দুস বিপ্লবী, মুফতি এমদাদুল হক, মুফতি আনিসুর রহমান তালুকদার, মাওলানা নাজমুল হাসান, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ বেলাল হোসাইন প্রমুখ।

এছাড়াও দেশবরেণ্য ওলামা মাশায়েখ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানায় ফাউন্ডেশনটি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ