বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে: প্রতিমন্ত্রী নুর শুক্রবারে সোহরাওয়ার্দীতে বিশাল ইজতেমা, চলছে শেষ সময়ের প্রস্তুতি নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৬) দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে খোলাফায়ে রাশেদীন ইসলামিয়া মাদরাসার বার্ষিক মাহফিল উপলক্ষে দাওয়াহ ক্যাম্প পরিচালনা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে খিদমাতুল ইসলাম পরিষদ নাঙ্গলকোট, কুমিল্লা।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া দারুল ঈমান, বেগম মসজিদ, নতুন বাজার, সদর চাঁদপুরের প্রিন্সিপাল ও শাইখুল হাদীস মুফতি মাহবুবুর রহমান। প্রধান আলোচক ছিলেন আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর বিশিষ্ট খলীফা মাওলানা আবুল কাসেম।

মাহফিল প্রাঙ্গণে আয়োজিত দাওয়াহ ক্যাম্পের মাধ্যমে আগত সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের ইসলামি বই বিতরণ করা হয়। ক্যাম্প পরিচালনা করেন হাফেজ ইসমাইল হোসেন মামুন ও কারী ফজলুল হক।

এ ছাড়া খোলাফায়ে রাশেদীন ইসলামিয়া মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের খিদমাতুল ইসলাম পরিষদের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়।

দাওয়াহ ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ইসলামি জ্ঞানচর্চার উপকরণ পৌঁছে দেওয়া এবং কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে সংগঠনটির শিক্ষা ও দাওয়াহমূলক কার্যক্রমের প্রতিফলন ঘটেছে।

খিদমাতুল ইসলাম পরিষদ নাঙ্গলকোট, কুমিল্লার এ উদ্যোগে মাহফিলে আগত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে দ্বীনি জ্ঞানচর্চা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ