সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

আলো ছড়াতে চাইলে নিজে আলোকিত হতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মাওলানা আহমাদ হুসাইন, পাকিস্তান ||

তোলাবাদের উদ্দেশে খাস বয়ান
একজন মানুষ আল্লাহর হুকুমের পথে চলতে পারা ও তার নিষিদ্ধ জিনিস থেকে বাঁচতে পারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটি সহিহ ইলম দ্বারা আসে। সহিহ ইলম আল্লাহর আনুগত্যের পথে চলতে শেখায়। আল্লাহর নিষেধ করা বস্তু থেকে বাঁচতে শেখায়। এজন্য যখন সহিহ ইলম আসে, তখন তিনটি জিনিস অর্জিত হয়ে যায়। এক. আল্লাহর ভয়; দুই. আল্লাহর পথে চলার সহযোগিতা; তিন. আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে বাঁচতে পারা। এজন্য আল্লাহ কুরআনে বলেন, ‘আল্লাহকে ভয় করেন একমাত্র ইলমওয়ালারা।’

মেরে আজিজ তলাবা!
ইলমের তাকাজা হলো তিনটি। এক. ভালো নিয়ত করে শিখবো; দুই. ভালো মানুষ হওয়া; তিন. যা শিখবো অন্যদের শেখাবো। আমরা ইলম শিখবো কেন? বরকতের জন্য? ফজিলতের জন্য? না। আমরা ইলম শিখবো দায়িত্বের জন্য। নিজে যে ইলম শিখবো তা অন্যের কাছে পৌঁছিয়ে দেব। আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে যা এসেছে তা তিনি সবার কাছে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ‘হে রাসুল! আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা পৌঁছিয়ে দিন।’ 
আমরা কিতাব থেকে পড়েছি কিতাবুল বুয়ু, কিতাবুশ শুফআ, কিতাবুত তিজারাহ। আরও কত অধ্যায় শিখেছি। এগুলো কেন শিখেছি? আমরা এগুলো ভালো করে বুঝবো, শিখবো আর অন্যদের শেখানোর জন্য বের হয়ে পড়বো আল্লাহর রাস্তায়।