সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

কালেমা তাইয়্যেবা হচ্ছে ঐক্যের মূল সূত্র: খেলাফত আন্দোলন ঢাকা মহানগর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত নেতৃবৃন্দ বলেছেন, মুসলমানদের পক্ষে একাকী জীবন কাটানোর কোন সুযোগ নেই। জামাতবদ্ধ বা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরার জন্য কুরআন ও হাদীসে নির্দেশনা এসেছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহই হচ্ছে মুসলমানদের ঐক্যের মূল সূত্র। সমাজে ভাল কাজের প্রসার, অন্যায়ের বিলোপ সাধন এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সংঘবদ্ধ প্রচেষ্টার কোন বিকল্প নেই। সমাজে বিরাজমান অপসংস্কৃতি, দূর্নীতি দূর করে এবং সকল অপরাধের মূলোৎপাটন করে একটি আদর্শ সমাজ বিনির্মাণে ব্যক্তিগত প্রচেষ্টা তেমন ফলপ্রসূ নয়। বরঞ্চ সংঘবদ্ধভাবেই কেবল তা  সম্ভব। আর এজন্য প্রয়োজন প্রকৃত মুমিনের গুণাবলী অর্জন করত মহান আল্লাহর সাথে সম্পর্ক কায়েমের মাধ্যমে আত্মিক শক্তিতে বলীয়ান হওয়া এবং যোগ্য নেতৃত্ব ও পূর্ণ আনুগত্যের ভিত্তিতে ইস্পাতকঠিন ঐক্য গড়ে সকল অপশক্তির মোকাবিলা করা।

বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৮ টা থেকে শুক্রবার সকাল ৯ টা