বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

চরমোনাইয়ের ফাল্গুনের মাহফিলের তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: ঐতিহাসিক চরমোনাইয়ের ফাল্গুনের মাহফিলের তারিখ ঘোষণা করেছে মাহফিলের তারিখ নির্ধারণ সংক্রান্ত উপকমিটি।

বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারী জেনারেল খন্দকার গোলাম মাওলা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ফাল্গুন ১৪৩০ বাংলা চরমোনাই মাহফিলের তারিখ নির্ধারণ সংক্রান্ত উপকমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫, ১৬, ১৭ ফাল্গুন ১৪৩০ বাংলা মোতাবেক ২৮, ২৯ ফেব্রুয়ারী ও ১ মার্চ ২০২৪ ইং রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২ মার্চ ২০২৪ (শনিবার) বাদ ফজর বয়ানের পর মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ