বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

সুদানে বাংলাদেশ দূতাবাস-রাষ্ট্রদূতের বাসায় গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুদানের সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াইয়ের ঘটনায় রাজধানী খার্তুমে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের (চার্জ দ্য অ্যাফেয়ার্স) বাসায় পৃথকভাবে মেশিনগানের গুলি আঘাত হেনেছে। ১৫ ও ২২ এপ্রিল ঘটনা দুটি ঘটে। দুই ঘটনায় বাংলাদেশে দূতাবাসের কেউ হতাহত হননি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ইতোমধ্যে সুদানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে ফিরিয়ে আনার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে ৫০০ জনের মতো বাংলাদেশি ফিরতে আগ্রহ প্রকাশ করেছে।

সূত্র জানায়, দেশটির সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) লড়াইয়ের শুরুতে গত ১৫ এপ্রিল রাজধানী খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তারেক আহমেদের বাসায় আঘাত হানে মেশিনগানের গুলি। এর এক সপ্তাহ পর ২২ এপ্রিল বিবদমান দুই পক্ষের লড়াইয়ের সময় বাংলাদেশ দূতাবাসের জানালা ও দেয়াল ভেদ করে মেশিনগানের গুলি ঢুকে পড়ে। তবে গোলাগুলির এই দুই ঘটনায় বাংলাদেশ দূতাবাসের কেউ হতাহত হননি। বর্তমানে সুদানে বাংলাদেশি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ ও অন্যান্য কর্মকর্তা খার্তুম থেকে প্রায় আড়াই শ মাইল দূরের জাজিরা প্রদেশের মাদানি শহরে অবস্থান করছেন। সেখানে অবস্থান করেই বাংলাদেশের নাগরিকদের নিরাপদে ফেরানোর প্রক্রিয়ায় যুক্ত আছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, খার্তুমে বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে বাংলাদেশিদের ফিরিয়ে আনার সিদ্ধান্তের কথা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে। তাদের সৌদি আরবের জেদ্দা হয়ে ফেরানো হবে। সুদানে বর্তমানে ২ হাজারের মতো বাংলাদেশি যুদ্ধে আটকা পড়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ