বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

রমজানে ২ কোটি ২০ লাখেরও বেশি মুসল্লি কাবা জিয়ারত করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজান মাসে এ পর্যন্ত কাবা শরিফে জিয়ারত ও নামাজ আদায় করছেন ২ কোটি ২০ লাখেরও বেশি মুসল্লি। সৌদি সরকারের কাবা শরিফ ও মসজিদে নববি বিষয়ক প্রশাসনিক দপ্তরের প্রেসিডেন্ট ডা. শেখ আবদুলরহমান বিন আবদুলাজিজ আল-সুদাইসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

সৌদিতে রমজান মাস শুরু হয়েছে ২৩ মার্চ থেকে। এসপিএকে আল-সুদাইস বলেন, রমজানের প্রথম থেকেই বিপুল পরিমাণ ওমরাহযাত্রী আসছেন কাবা শরিফ জিয়ারত করতে।

তিনি আরও বলেন, কাবা শরিফে নামাজ পড়তে আসা ওমরাহযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বিশেষ কিছু পরিকল্পনাও নিয়েছে তার দপ্তর।

পরিকল্পনা অনুযায়ী, রমজানের প্রথম থেকেই কাবা শরিফ চত্বর ধোয়া হচ্ছে দিন অন্তত ১০ বার; আর এ কাজে নিযুক্ত করা হয়েছে চার হাজারেরও বেশি শ্রমিককে। এছাড়া বিশাল এই মসজিদটি জীবাণুমুক্ত রাখতে নিয়োগ করা হয়েছে ৭০টি কর্মীদল।

মসজিদ চত্বর পরিষ্কার রাখার কাজে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটও। অন্তত ১১ টি রোবটকে এ কাজে লাগানো হচ্ছে বলে এসপিএকে জানিয়েছেন আল-সুদাইস।

এছাড়া, মসজিদের প্রার্থনা হল থেকে মুসল্লিদের পার্কিং লট পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য মসজিদ চত্বরে রাখা হয়েছে প্রায় ৮ হাজার গাড়ি। মুসল্লিদের মসজিদে প্রবেশ ও নির্গমনে সহায়তার জন্য ১৬০ জনেরও বেশি কর্মী সারাক্ষণ তৎপর আছেন।

সুদাইস আরও জানান, কাবা শরিফের সার্বিক রক্ষণাবেক্ষণে অন্যান্য কর্মীদের পাশপাশি রয়েছেন ৯০ জনেরও বেশি ইঞ্জিনিয়ার।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ