বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক অশ্লীলতা থেকে বাঁচার দোয়া জাতিসংঘে ভারতীয় কূটনীতিকের আরবি বক্তব্যে ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা সৌদির বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টিসহ আকস্মিক বন্যার শঙ্কা

গুচ্ছ থেকে বেরিয়ে গেল ইবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হবে। ১০ মে থেকে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার।

তিনি জানান, নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা কমিটির মিটিং শেষ করে ডিনরা ভর্তি বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। এটি অনুমোদনের জন্য ভিসির কাছে পাঠানো হবে। ১০-২৭ মে পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।
পরে, বিকেলে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক’ ইউনিটে রয়েছে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বিজ্ঞান অনুষদ ও জীববিজ্ঞান অনুষদ। ‘খ’ ইউনিটের অন্তর্ভুক্ত রয়েছে কলা অনুষদ, আইন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ। ‘গ’ ইউনিটে রয়েছে ব্যবসায় প্রশাসন অনুষদ। ‘ঘ’ ইউনিটে রয়েছে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষক অনুষদ ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগ।

যে শিক্ষার্থীরা ২০২১-২২ সালে উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং যাদের ভর্তি নির্দেশিকায় উল্লেখিত যোগ্যতা থাকবে কেবল মাত্র তারাই চার ইউনিট সমূহে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবে। একইসঙ্গে ভর্তি নির্দেশিকার শর্ত অনুযায়ী কোটায় আবেদন করতে পারবে।

‘ক’ ইউনিটে আবেদন ফি ৮৫০ টাকা, ‘খ’ ইউনিটে ১০৫০, ‘গ’ ইউনিটে ৬০০ এবং ‘ঘ’ ইউনিটে ৫০০ টাকা। আগামী মে মাসের ১০ তারিখ থেকে ইবিতে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ২৭ মে পর্যন্ত। প্রতি ইউনিটে ৮০ মার্কের এম সি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। প্রতিটি ভুলের জন্য ০.২৫ কাটা যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ