সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

বৈজ্ঞানিক তথ্যে প্রভাবিত হয়ে ব্রিটিশ যুবকের ইসলামগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুবক জেনসেনকে মসজিদের ইমাম জিজ্ঞেস করেন- তোমাকে কোন জিনিস ইসলামের দিকে আকৃষ্ট করেছে? তখন যুবকটি জবাব দেন, বৈজ্ঞানিক নানান তথ্য-উপাত্ত আমাকে নতুন ধর্মের প্রতি আকৃষ্ট করেছে।

জানা গেছে, লন্ডনের একটি মসজিদে ইসলাম গ্রহণ করেছেন এক ব্রিটিশ যুবক। বৈজ্ঞানিক নানান তথ্য-উপাত্ত তার ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার কারণ বলেও জানিয়েছেন তিনি নিজেই।

শনিবার আলজাজিরা মুবাশির জানায়, এরই মধ্যে জেনসেন নামের ওই যুবকের আনুষ্ঠানিক ইসলামে প্রবেশের মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়- লন্ডনের লুবিশাম ইসলামিক সেন্টারের ইমাম শায়খ শাকিল বেজের কাছে কালিমায়ে শাহাদাত পাঠ করছেন ওই যুবক। আরবি ও ইংরেজি দুই ভাষায়ই তাকে কালেমা পাঠ করান ইমাম শায়খ শাকিল বেজ। এ সময় যুবকের চেহারা হাস্যোজ্জ্বল ছিল।

ইসলামে প্রবেশ করায় যুবকটিকে অভ্যর্থনা জানিয়েছে লন্ডনের লুবিশাম ইসলামিক সেন্টার। ভিডিওটি নিজেদের টুইটার একাউন্টে শেয়ার করে তারা লিখেছে- বৈজ্ঞানিক তথ্য তাকে ইসলামের কাছাকাছি নিয়ে এসেছে। ভাই জেনসেন লুইশাম ইসলামিক সেন্টারে কালিমায়ে শাহাদাত পাঠ করেছেন। আল্লাহ তার ঈমান বৃদ্ধি করুন, তাকে দৃঢ়তা দান করুন এবং সফল করুন।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ