মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

আল আকসা মসজিদে ইসরায়েলের হামলা, বাংলাদেশের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:আল আকসা মসজিদে মুসুল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বাহিনীর এসব মৌলিক রীতি নীতি, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের জন্য বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বাংলাদেশ বিশ্বাস করে, ধর্মের স্বাধীনতাকে একটি মৌলিক মানবাধিকার হিসেবে ধরে রাখতে হবে। বিশেষ করে, পবিত্র রমজান মাসে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করতে হবে। অধিকৃত ভূখণ্ডে আন্তর্জাতিক রীতিনীতির বিরুদ্ধে বারবার এ ধরনের সহিংসতা বন্ধে টেকসই ব্যবস্থা নেওয়ার জন্যও বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের জনগণের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে। ‘দুই রাষ্ট্র সমাধানের’ ভিত্তিতে ফিলিস্তিনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করে।

উল্লেখ্য, বুধবার ভোরে নামাজের সময় দখলদার ইসরায়েলি বাহিনী পবিত্র আল-আকসা মসজিদে নিরীহ মুসল্লি ও বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা চালায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ