মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

হজের খরচ আরও বাড়বে: ধর্ম মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী বছরে হজের খরচ আরও বাড়বে। তাই হজে যেতে আগ্রহীদের চলতি বছরেই নিবন্ধন করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আজ রোববার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ও সৌদি আরবের হারাম শরীফের পাশের বিভিন্ন হোটেল ভেঙে ফেলায় এ বছর হোটেলের ভাড়া নেওয়ার সমস্যা দেখা দিয়েছে। তাই অধিক পরিমাণ অর্থে হোটেল ভাড়া করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন কারণে এ বছর হজ প্যাকেজকে হ্রাসকৃত প্যাকেজ হিসেবে ধরা যায়। সেই বিবেচনায় আগামী বছরগুলোতে হজ প্যাকেজের মূল্য আরও বাড়বে। কারণ ভেঙে ফেলা বাড়ি/হোটেলগুলো আবার গড়ে তুলতে আরও ২ থেকে ৩ বছর লাগবে। সব কিছু বিবেচনায় এবারের হজ প্যাকেজে নিবন্ধন করার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এ দিকে, চলতি বছর হজযাত্রীদের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় নিবন্ধনের সময় এরই মধ্যে সাত দফা বাড়িয়েছে সরকার। সর্বশেষ সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

হজ পোর্টালের তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত মোট এক লাখ ১৮ হাজার ৩১৭ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৯৩৭ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৮ হাজার ৩৮০ জন নিবন্ধিত হয়েছেন। এখনো কোটা পূরণে ৮ হাজার ৮৮১ জন হজযাত্রীর নিবন্ধন বাকি আছে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। সৌদি প্রান্তের খরচ কমায় এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ থেকে ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। কমানোর পর সরকারি প্যাকেজের মূল্য হয়েছে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা। বেসরকারিভাবে হজ পালনে প্যাকেজ মূল্য কমিয়ে করা হয় ৬ লাখ ৬০ হাজার ৮৯০ টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ