বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন  কাতারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের হাফেজসহ ১০ জন খতমে নবুওয়াতের দাবিতে পাঁচ দফা ঘোষণা, ঢাকা অবরোধের হুঁশিয়ারি নবীজির রওজা জিয়ারতে নতুন নিয়ম, নুসুক অ্যাপে নিতে হবে অনুমতি  ইউপি নির্বাচন শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি খতমে নবুওয়াত সেমিনারে ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হলো স্মারক গ্রন্থের এক কপি খাগড়াছড়িতে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নির্দেশ  নারীদের ঘরের বাইরে চাকরি: শরিয়তের বিধান ও শর্তাবলি

প্রায় ৮ হাজার কেজি ইলিশ পেলো এতিম ও দুস্থরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতু হয়ে ট্রাকে করে ঢাকা নেওয়ার সময় সাত হাজার ৮০০ কেজি জাটকা ইলিশসহ একটি ট্রাক জব্দ করেছে কোস্টগার্ড। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ এ তথ্য নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি কম্পোজিট স্টেশন পদ্মার একটি দল শরীয়তপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার ভোরে এসব জাটকা জব্দ করে।

এ সময় জব্দকৃত জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

বৃহস্পতিবার রাতে লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, জব্দকৃত জাটকা স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও গরিব-দুস্থদের মধ্যে বণ্টন করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ