সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

কোরআন প্রতিযোগিতায় বিজয়ীরা পেলেন ৮ লাখ ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাস ডেস্ক: সৌদি আরবের স্থানীয় পর্যায়ে ২৪তম বাদশাহ সালমান কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ মার্চ) রিয়াদের রিটজ-কার্লটন হোটেলে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ছেলে বিজয়ীদের পুরস্কার দেন রিয়াদের গভর্নর ফয়সাল বিন বান্দার। পরদিন মেয়ে বিজয়ীদের পুরস্কার দেন বাদশাহ সালামের স্ত্রী প্রিন্সেস ফাহদা বিনতে ফালাহ আল-হাতলিন।

আরব নিউজ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে প্রতিযোগিতার ছয় বিভাগে তিন হাজারের বেশি প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ার পর চূড়ান্ত পর্বে ১০৫ প্রতিযোগী অংশ নেন। অতঃপর প্রতি বিভাগের তিনজন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের জন্য রয়েছে মোট ৩০ লাখ সৌদি রিয়াল (আট লাখ ডলার)।

প্রতিযোগিতার প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে দুই লাখ রিয়াল লাভ করেন ইয়াসির বিন খালিদ আল-রাদাদি, দ্বিতীয় স্থান অর্জন করে এক লাখ ৮৫ হাজার রিয়াল পান ফারাস বিন আহমদ মালিবারি এবং তৃতীয় স্থান অর্জন করে এক লাখ ৭০ হাজার রিয়াল পান আইউব বিন আবদুল আজিজ।

কোরআন প্রতিযোগিতার ছয়টি বিভাগ হলো- ১. তাজবিদ ও শাতেবি পদ্ধতিতে সাত কিরাতসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ, ২. তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ এবং একক শব্দের তাফসির, ৩. তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ, ৪. তাজবিদসহ কোরআনের ২০ পারা হিফজ, ৫. তাজবিদসহ ১০ পারা হিফজ, ৬. তাজবিদসহ পাঁচ পারা হিফজ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ