বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক

গৃহহীনের আশার আলো জননেত্রী শেখ হাসিনা: সজীব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর পেয়েছে আরও ৪০ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবার। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ দফায় গত বুধবার দুই শতাংশ জমিসহ নতুন ঘর তুলে দেওয়া হয় এসব পরিবারের হাতে।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য সংবলিত একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘গৃহহীন আরও ৪০ হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর।’

পোস্টে সজীব ওয়াজেদ জয় উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে - বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না, বর্তমানে দেশের ৯টি জেলা ও ২১১টি উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত। ’

ফেসবুক পোস্টের সঙ্গে আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন দিক এবং তথ্য দিয়ে সাজানো একটি ভিডিও সংযুক্ত করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ