সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

রমজান উপলক্ষে ১০২৫ কারাবন্দীকে মুক্তি দিলো আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে ১০২৫ কারাবন্দীকে মুক্তি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বিশেষ নির্দেশনায় তাদের মুক্তি দেওয়া হয়।

অ্যারাবিয়ান বিজনেসের খবরে বলা হয়, রমজান উপলক্ষে দেশটির ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ দুবাইয়ের ৯৭১ বন্দি এবং ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি আমিরাতের ১৫১ বন্দিকে মুক্তির নির্দেশ দেন।

একইসাথে অন্যান্য অঞ্চলেও বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া বন্দিদেরও মুক্তি দেওয়া হয়।

আমিরাতে রমজানসহ গুরুত্বপূর্ণ ইসলামী দিবস উপলক্ষে কারাবন্দীদের মুক্তি দেওয়া হয়। তা সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানদের একটি সাধারণ রীতি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্দিদের আচার-ব্যবহার ও অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণের করে বছরের বিশেষ দিনগুলোতে নির্দিষ্ট সংখ্যক বন্দিকে মুক্তি দেওয়া হয়। ফলে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা পরিবার ও সমাজের সেবায় ইতিবাচকভাবে ভূমিকার রাখার সুযোগ পান।

মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। তাৎপর্যপূর্ণ এই মাসে অন্যের প্রতি দয়া ও অনুগ্রহ করতে বলা হয়েছে। বুধবার রাতে তারাবির মাধ্যমে রমজান মাস শুরু করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। বৃহস্পতিবার থেকে রোজা পালন শুরু করবেন বিভিন্ন দেশের মুসলিমরা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ