বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

রমজানে চালের দাম না বাড়ানোর আশ্বাস ব্যবসায়ীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান মাসে চালের দাম বাড়বে না বলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে আশ্বাস্ত করেছেন চাল কল মালিক ও ব্যবসায়ীরা।

খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে আজ মঙ্গলবার (২১ মার্চ) খাদ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে রমজান মাসে ‘চালের বাজার স্থিতিশীল রাখতে’ মতবিনিময় সভায় তারা এ আশ্বাস দেন।

খাদ্য সচিব মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকারসহ চাল ব্যবসায়ী নেতা ও মাঠপর্যায়ের খাদ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নওগাঁ ধান-চাল আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি নীরদবরণ সাহা চন্দন বলেন, রমজানে চালের দাম বাড়ানোর কোনো কারণ নেই, বরং সামনে দাম আরও কমতে পারে।

আমদানির কারণে মিল মালিকদের লোকসান গুণতে হচ্ছে দাবি করে তিনি বলেন, এখন প্রতিমণ চালে ১৫০ টাকা থেকে ২শ টাকা কমে বিক্রি করতে হচ্ছে। মিল মালিক নয়, ধান-চালের ব্যবসায়ের সঙ্গে জড়িত নয়, এমন লোকজন ধান ও চাল মজুদ করছে। এরাই মূলত সমস্যা তৈরি করছে।

লোকসানের কারণ হিসেবে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুর রশিদ বলেন, বাইরে থেকে চাল আমদানি করার ফলে শত শত মিলের কী পরিস্থিতি দাঁড়াবে, এটা বোধহয় একটু বেশি বেশি ভাবা দরকার ছিল।

তিনি বলেন, মিলগুলো যাতে টিকে থাকতে পারে, খাদ্য মন্ত্রণালয়কে সেদিকে নজর দিতে হবে। আমরা মিল মালিকরা এদেশের সন্তান। আমরা শুধু টাকা ইনকাম করব সেই চিন্তাই নেই। মানুষ চিরস্থায়ী নয়, তাকে মরতে হবে। সেটা মনে করেই সাধারণ মানুষকে আমরা কষ্ট না দেই। চালের দাম স্থিতিশীল রাখার জন্য আমরা বদ্ধপরিকর। ইনশাআল্লাহ, চালের বাজার আর বাড়ার কোনো সম্ভাবনা নেই। আমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখব।

অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক এইচ আর খান পাঠান বলেন, চালের দাম আর বাড়ার সম্ভাবনা নেই। সামনে নতুন চাল আসছে। তাই বাজার আর অস্থিতিশীল হওয়ার কোনো আশঙ্কা দেখছি না।

সরকারকে সারাবছর বাজার মনিটরিঙের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা কী করছি না করছি সেটা সরকারের নজরে থাকুক।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ