সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

ইমরান খানের সমর্থকদের বেধড়ক পেটালো পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তোশাখানার মামলায় আদালতের শুনানিতে অংশ নিতে ইসলামাবাদ যাচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। লাহোরের জামান পার্কের বাড়ি থেকে ইমরান খান বের হতেই পুলিশ সেখানে অভিযান শুরু করে। এসময় পিটিআই নেতা ও ইমরান খানের সমর্থকরা বাধা দিলে বেধড়ক পেটানো শুরু করে পুলিশ।

গণমাধ্যম ডন ও জিও নিউজের খবরে বলা হয়েছে, দেশটির পুলিশ ইমরান খানের সমর্থকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় অন্তত ২০ পিটিআই নেতাকর্মীকে।

পিটিআই নেতাকর্মীদের মারধরের ঘটনার পর টুইটারবার্তায় ইমরান খান অভিযোগ করেন, ‘পাঞ্জাব পুলিশ যখন তার জামান পার্কের বাসায় হামলা চালায় তখন তার স্ত্রী বুশরা বেগম একাই ছিলেন।’ কোন আইনে তারা এসব করছে? তিনি আরও অভিযোগ করেন, এটি লন্ডন পরিকল্পনার অংশ যেখানে পলাতক নওয়াজ শরীফকে ক্ষমতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।’

ডনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, পিটিআই নেতাকর্মীদের বেধড়ক পেটাচ্ছে দেশটির পুলিশ। যদিও ডনের তরফে ওই ভিডিওর সত্যতা যাচাই করা তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি।

এদিকে, ইমরান খানের জামান পার্কের বাড়ির আশপাশে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।

ইমরান খানকে গ্রেফতার ঘিরে সপ্তাহজুড়ে কোন্দল চলছে দেশটিতে। লাহোরে ইমরান খানের জামান পার্কের বাসভবনের কাছে গত বুধবার (১৫ মার্চ) দ্বিতীয় দিনের মতো পিটিআই সমর্থকরা অবস্থান নেন।

পুলিশ ইমরান খানকে গ্রেফতারের ব্যর্থচেষ্টার পর পাঞ্জাব রেঞ্জার্সের একটি দল আদালতের আদেশ বাস্তবায়নের জন্য বাসভবনে পৌঁছায়। ১৫ ঘন্টারও বেশি সময় ধরে পিটিআই কর্মীরা সেখানে অবস্থান করেন। দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে মঙ্গলবার। সংঘর্ষে পুলিশের ৩০ সদস্য আহত হন। এ ঘটনায় ১৫ পিটিআই কর্মীকে আটকও করে পুলিশ।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ