বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

হজযাত্রীদের বিমানভাড়া কমানোর নির্দেশ সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হজযাত্রীদের খরচ নিয়ে হাইকোর্টের নির্দেশনার পর এবার সরকারের পক্ষ থেকে বিমানভাড়া যৌক্তিকভাবে কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবার প্রত্যেক হজযাত্রীর বিমানভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে হজের খরচ অনেক বেড়ে গেছে। এ কারণে চার ধাপে সময় বাড়ানোর পর হজের চূড়ান্ত নিবন্ধনের ক্ষেত্রে কোটা পূরণ হয়নি। এ নিয়ে সমালোচনার মুখে ধর্ম মন্ত্রণালয় বিমানভাড়া কমানোর নির্দেশনা দিল।

গত মঙ্গল ও বুধবার এ বিষয়ে শুনানি শেষে ভাড়া কমানোর নির্দেশ দেন হাইকোর্ট।

হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে গত বুধবার ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালককে ভাড়া কমানোর বিষয়ে সুপারিশ করা হয়। বিমানভাড়া কমিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করে কমিটি।

এদিকে পবিত্র হজ পালনে নিবন্ধনের সময়সীমা ২১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ নিয়ে চারবার বাড়ানো হলো চলতি মৌসুমে হজযাত্রীদের নিবন্ধনের সময়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট নিবন্ধিত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৮৪৭ জন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৬৮৩ জন, বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১ হাজার ১৬৪ জন নিবন্ধন করেছেন। নিবন্ধনের জন্য এখনও ২৫ হাজার ৪৮০টি কোটা খালি রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ