বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

কোটা পূরণে বাকি আরও ৩৫ হাজার হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। আজ বুধবার সকাল পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে ৯২ হাজার ১৪৮ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। কোটা পূরণে বাকী আরও ৩৫ হাজার ৫০ জন হজযাত্রী। এত হজে গমনেচ্ছুদের নিবন্ধনের জন্য সময় আছে আর মাত্র একদিন।

বৃহস্পতিবারের (১৬ মার্চ) পর আর নিবন্ধন করা যাবে না বলে আগেই জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

বিগতে বছরের চেয়ে এবার হজের খরচ বেড়েছে। অতিরিক্ত খরচের কারণে এবার হজযাত্রী নিবন্ধনে আগ্রহ কম প্রাক-নিবন্ধিতদের। এরই মধ্যে হজযাত্রী নিবন্ধনের সময় তিনদফা বাড়ানো হয়েছে।

সবশেষ নিবন্ধনের সময় ১৬ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, নিবন্ধনের সময় এটাই শেষবারের মতো বাড়ানো হলো। এরপর আর সময় বাড়ানো হবে না।

হজ পোর্টালের ১৫ মার্চ সকাল ১০টার পাওয়া তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯২ হাজার ১৪৮ জন এবছর হজে যেতে নিবন্ধিত হয়েছেন। এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৪৩১ জন ও বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজে যেতে ৮২ হাজার ৭১৭ জন নিবন্ধিত হয়েছেন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। এবার সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা।

অন্যদিকে, বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এরসঙ্গে যুক্ত হবে কোরবানির খরচ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ