বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

৩টি সমঝোতা স্মারক সই হবে সৌদির সঙ্গে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আরবি ভাষা শিখিয়ে দক্ষ জনশক্তি তৈরি, বিদ্যুৎ-জ্বালানি এবং রংপুর চিনি কলকে বিশেষ অর্থনৈতিক জোনে রূপান্তরসহ তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে‌ জানিয়েছেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আব্দুল্লাহ আলকাসাবি।

আজ শনিবার (১১ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সঙ্গে বৈঠক শেষে এ সমঝোতা স্মারকের কথা জানান সৌদি বাণিজ্যমন্ত্রী।

সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি, রংপুর চিনি কলের জায়গায় বিশেষ অর্থনৈতিক জোনে তৈরি ও সেখানে গ্যাস লাইন সংযোগে সৌদি আরব বিনিয়োগ করবে এবং আরবি ভাষা শিখিয়ে দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘তাদের সঙ্গে আলোচনা হয়েছে কোথায় কোথায় বিনিয়োগ করা যায়। আমাদের যে মার্কেট আছে সেটি এট্রাক্ট করতে পারলে তারা বিনিয়োগ করবে। বিদ্যুৎ সেক্টরে একটি ভালো খবর- সৌদি সেখানে বিনিয়োগ করবে। আশা করি একসঙ্গে আমাদের দুই দেশের বাণিজ্য এগিয়ে নিতে পারব। আমরা খুব আশাবাদী, সৌদি আরবের সঙ্গে অনেক দূর যেতে পারব।

যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ সাতটি দেশের মন্ত্রী, ১২টি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ১৭ দেশের ২০০টিরও বেশি-বিদেশি বিনিয়োগকারী প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা শীর্ষ এ সম্মেলনে অংশ নিয়েছেন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ