বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

চাঁদপুরে জব্দ ৩ হাজার কেজি ইলিশ পেলো এতিম ও দুস্থরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুরে ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড। এই মাছ এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (১০ মার্চ ) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করছেন কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সকালে চাঁদপুর কোস্ট গার্ডের স্টেশনের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুরের উত্তর মতলব উপজেলার বাহেরচর এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিনটি ফাইটার বোট তল্লাশি করে ৩০০০ কেজি জাটকা জব্দ করা হয়।

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জব্দকৃত জাটকার প্রকৃত মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খন্দকার মুনিফ তকি বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় মাদরাসা, এতিমখানা ও অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ