বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

রোজা উপলক্ষে আজ থেকে ৫ পণ্য পাবেন টিসিবির কার্ডধারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে সারাদেশে আজ (৯মার্চ) থেকে ভর্তুকি মূল্যে পাঁচ পণ্য- চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রাজধানীর তেজগাঁও তিব্বত মোড় সংলগ্ন টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সামনে এ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। টিসিবির ডিলারদের দোকান ও স্থায়ী স্থাপনা থেকে এ পণ্য কিনতে পারবেন ফ্যামেলি কার্ডধারী এক কোটি পরিবার।

বুধবার (৮মার্চ) টিসিবির পক্ষ থেকে সংস্থাটির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন কার্ডধারী ৬০ টাকা দরে এক কেজি চিনি, প্রতি কেজি ৭০ টাকা দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে সর্বোচ্চ ২ লিটার বোতলজাত সয়াবিন তেল, ৫০ টাকা দরে এক কেজি ছোলা ও ১০০ টাকা দরে এক কেজি খেজুর কিনতে পারবেন। তবে খেজুর শুধুমাত্র ঢাকা সিটি করপোরেশনে বিক্রি হবে।

টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দেশব্যপী ১ কোটি ফ্যামেলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে বৃহস্পতিবার থেকে পাঁচ পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি শুরু হবে। পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুদ রাখা আছে। ডিলাররা নিয়ম মেনে পণ্য বিক্রি করবে।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, সব শেণির মানুষের এখন বাজারে পণ্য কিনতে কষ্ট হচ্ছে। রোজায় এ কষ্ট আরও বাড়বে বলে মনে হচ্ছে। টিসিবি রমজান মাস উপলক্ষে ১ কোটি পরিবারের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে; যা একটি ভালো উদ্যোগ। এতে বাজারে পণ্যমূল্য কিছুটা হলেও কমবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ