বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

রাষ্ট্রপতির বাড়িতে অতিথি প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে কামালপুরে তার পৈতৃক নিবাসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় রাষ্ট্রপতি নিজে স্পিডবোট ঘাটে অভ্যর্থনা জানানোর পর বরণ করে নেন শেখ হাসিনাকে।

সেখানে জোহরের নামাজ শেষে রাষ্ট্রপতি সঙ্গে একই টেবিলে দুপুরে খাবার খাবেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, প্রধানমন্ত্রীকে হাওরের ২০ প্রজাতির মিঠাপানির মাছ দিয়ে আপ্যায়ন করা হবে। এছাড়া গরু-মহিষের দুধ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী অষ্টগ্রামের পনির থাকবে।

রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার বেলা ১১টা ২২ মিনিটে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ১৯৯৮ সালের ৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার মিঠামইন সফর করেন। তখন আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। দীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী আবার মিঠামইন সফরে এসেছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ