বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় ঘণ্টার সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি)। সকাল ১০টায় তিনি হেলিকপ্টারে করে রওয়ানা দেবেন। ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন বিকেল ৪টা ৪৫ মিনিটে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় হেলিকপ্টারে মিঠামইনে গিয়ে সেখানে সেনানিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান করবেন। এরপর সেনানিবাস থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাসায় যাবেন। রাষ্ট্রপতির বাড়িতে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নেবেন তিনি।

এরপর বিকেল ৩টায় মিঠামইন সদরের হেলিপ্যাডে আয়োজিত এক সমোবেশে বক্তৃতা দেবেন। সমাবেশে বক্তৃতা শেষে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

এদিকে, দীর্ঘ দুই যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিঠামইন আগমনে উচ্ছ্বসিত সেখানকার মানুষ। তাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন জেলা, উপজেলা, থানা ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ ১৯৯৮ সালে মিঠামইন সফর করেছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ