বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

আর্জেন্টিনা দেবে তেল-চিনি, বাংলাদেশ পাঠাবে গার্মেন্ট পণ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও আর্জেন্টিনা।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো এ সমঝোতা স্মারক সই করেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী জানান, দক্ষিণ আমেরিকার বাণিজ্যজোট মারকোসুরের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। দেশটিতে বাংলাদেশের রফতানি বাড়ানোর সুযোগ আছে। এটা কাজে লাগাতে চায় সরকার।

তিনি বলেন, বাংলাদেশ গার্মেন্ট পণ্য রফতানি করবে আর্জেন্টিনায়। দেশটির জনসংখ্যা ২৭ কোটি। সেই বাজারটাকে ধরতে চায় সরকার। আর আর্জেন্টিনা থেকে গম, চিনি, সানফ্লাওয়ার আর সয়াবিন তেল আমদানি করবে বাংলাদেশ।

টিপু মুনশি বলেন, ফুটবল নিয়ে দু-জাতির আগ্রহ অপরিসীম। এই আগ্রহই সম্পর্কের সবচেয়ে বড় মাধ্যম।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাণিজ্যে ক্ষেত্রে দুই দেশ অনেকগুলো চুক্তি করেছে যা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ