বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনসভায় যোগ দিতে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জে ৪৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে ৪৪টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প ও ৫টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

৪৯টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৩১টি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৪টি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৩টি, কোটালীপাড়া উপজেলা পরিষদ ২টি, গোপালগঞ্জ পৌরসভা ২টি, গণপূর্ত বিভাগ ২টি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২টি, কোটালীপাড়া পৌরসভা ১টি, গোপালগঞ্জ জেলা পরিষদ ১টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায়ল ১ টি প্রকল্প বাস্তবায়ন করেছে।

কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, পশ্চাদপদ কোটালীপাড়া প্রধানমন্ত্রী শেখ হসিনার নিজ নির্বাচনী এলাকা। তিনি সব সময় এলাকার খোঁজ খবর রাখেন। এলাকাবাসীকে তিনি মাতৃস্নেহে অত্যন্ত ভালোবাসেন। তাই প্রধানমন্ত্রীর প্রতি কোটালীপাড়া বাসীর আস্থা অবিচল। তিনি উন্নয়ন করে পশ্চাদপদ কোটালীপাড়াকে নব আলোকে উদ্ভাসিত করেছেন। এই জন্য কোটালীপাড়াবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞ।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় এসেছে প্রাণচাঞ্চল্য। বিভিন্ন স্থানে টাঙানো হচ্ছে ব্যানার ও ফেস্টুন। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ