বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদারীপুরে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদারকান্দি গ্রামের শওকত বেপারীর সঙ্গে একই গ্রামের রব বেপারীর জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে শওকত বেপারী তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ ওই জমিতে দেওয়াল নির্মাণ করতে যান। এতে বাধা দেন রব বেপারী ও তার পরিবারের লোকজন।

এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শওকত বেপারী বলেন, আমার জায়গায় আমি দেওয়াল নির্মাণ করতে যাই। এ সময় রব বেপারী আমাদের বাধা দেন। পরে লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালান।

অপরদিকে রব বেপারী বলেন, জমির সীমানা নির্ধারণ হয়নি। তবুও শওকত বেপারী দেওয়াল নির্মাণ করতে আসেন। আমি দেওয়াল নির্মাণ করতে নিষেধ করলে তিনি লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, আহতদের প্রত্যেকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কিছু চিহ্ন আছে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা হাসপাতালে ভর্তি আছেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ