বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

মহানবী সা. কে নিয়ে কটূক্তির অভিযোগে প্রধান শিক্ষক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালীতে মহানবী মুহাম্মদ সা. কে কটূক্তির অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি স্থানীয় একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা যায়।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে বিভিন্ন অভিভাবকদের সামনে ওই শিক্ষক নবীকে কটূক্তি করার অভিযোগে মামলা করেন এনামুল হক নামে এক ব্যক্তি।

স্থানীয়দের অভিযোগ, ওই শিক্ষক তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের বোরকা পরা নিষিদ্ধ ও ক্যাপ পরতে উদ্বুদ্ধ করেন। এই অভিভাবকরা প্রতিবাদ করলে শিক্ষক তাদের সামনে মহানবী সা. কে নিয়ে কটূক্তি করেন। পরে অভিভাবকরা বিষয়গুলো এলাকায় জানালে স্থানীয়রা শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও ও প্রধান শিক্ষকের বিচার দাবি করেন।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, মহানবী সা. কে কটূক্তি করায় মঙ্গলবার রাতে একজন ব্যক্তি মামলা করেন। পরে বুধবার ভোরে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ