বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বেফাকে পরীক্ষার্থী বেড়েছে প্রায় ৫০ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: দেশের কওমি মাদরাসাভিত্তিক শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়েছে। এবারের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৫০ হাজার।

জানা যায়, আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে এ পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের পরীক্ষা শেষ হয় বেলা সাড়ে ১২টায়। এতে অংশ নেয় মাদরাসার বালিক ও বালিকা শাখার ছয় স্তরের  শিক্ষার্থীরা। আজ থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে শুক্রবারসহ ৮দিন ব্যাপী। পরীক্ষা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। তবে ২৪ মার্চ শুক্রবার শুধু ফযিলতের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হবে বেলা সাড়ে ১১টায়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বেফাক জানায়, আজকের এই পরীক্ষায় অংশ গ্রহণ করছে বাংলাদেশের ১২,৮৬০ টি পুরুষ ও মহিলা মাদ্রাসা। ছাত্র-ছাত্রী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২,৮২,৯২৬ জন। চলতি বছরে বিগত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ৪৯,৭১০ জন বেশি আলহামদুলিল্লাহ!। দাওরায়ে হাদীস মাস্টার্স সমমান পরীক্ষা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর অধীনে অনুষ্ঠিত হবে। এতে বেফাকভুক্ত মাদরাসাগুলোর পরীক্ষার্থী সংখ্যা ২৩,৫৬০ জন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বেফাক গত কয়েক বছর যাবত বাংলোদেশের পরিস্থিতি বিবেচনায় প্রশ্নপত্র ফাঁস রোধ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার জন্য এক অভিনব স্মার্ট পদ্ধতি অবলম্বন করে আলহামদুলিল্লাহ শতভাগ সুফল পেয়েছে। সুষ্ঠু, সুন্দর, অনুসরনীয় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে বেফাকের কেন্দ্রীয় দায়িত্বশীলগণ আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এবং সেই ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখবেন ইনশাআল্লাহ!।

এর আগে ২০২২ সালে বেফাক বোর্ডের আওতায় অনুষ্ঠিত ছয় স্তরের পরীক্ষায় মোট অংশ নেয় দুই লাখ ২৫ হাজার ৬৩১ জন। এর মধ্যে ছাত্র ছিল এক লাখ তিন হাজার ৪৯২ এবং ছাত্রী ছিল এক লাখ পাঁচ হাজার ৫০২ জন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ