বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই মন্তব্য করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। একটা সময় ছিল দালালি করে ক্ষমতায় বসাতে পেরেছে। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। দেশের মানুষ অনেক সচেতন। দেশের মানুষ জানে আমরা জনগণের জন্য কাজ করেছি, সেটা কেউ অস্বীকার করতে পারবে না।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১০ ডিসেম্বর নিয়ে বিএনপি অনেক হম্বিতম্বী করেছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তো আওয়ামী লীগ একটা মিছিলও করতে পারেনি। আওয়ামী লীগের নেতাকর্মীদের চরম নির্যাতন করেছে। নারী নেত্রীদের কাপড় টেনে খুলে নিয়েছে। পুলিশি নির্যাতন করেছে। ওরা যা যা করেছে তার কিছুই আমরা করিনি। কিন্তু এখন তো বাইরে গিয়ে অনেক কান্নাকাটি করছে।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। উচ্চ আদালত সেই তার ক্ষমতাকে অবৈধ ঘোষণা করেছে। কাজেই অবৈধভাবে ক্ষমতা দখল এবং দল গঠনও অবৈধ। সেই অবৈধ দল যেন ক্ষমতায় না আসতে পারে সেজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে। দানবদের হাতে বাংলাদেশের জনগণকে ফেলে দিতে পারি না। বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদায় নষ্ট করবে।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার আওয়ামী লীগই নিশ্চিত করেছে। বিএনপির জন্মই অবৈধ ক্ষমতা দখলকারীর হাত ধরে। দেশবাসী যেন তাদের অবৈধ বলেই প্রত্যাখ্যান করে সেই আবেদন রইল।

সরকার প্রধান বলেন, আওয়ামী লীগই প্রথম ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস পালনের ঘোষণা দেয়। ভাষার জন্য যারা রক্ত দিয়েছে তাদের আত্মদান বৃথা যেতে দেয়নি। অন্য ভাষা শিখতে কোনো অসুবিধা নেই। তবে মাতৃভাষায় গুরুত্ব দিতে হবে। নিজের মায়ের ভাষা বলতে লজ্জা কোথায়-প্রশ্ন রাখেন তিনি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ