সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

সিরিয়া-তুরস্কে ভূমিকম্পে নিহত ৪১ হাজার ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরিয়া-তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা যেন বেড়েই চলছে। এতে আজ বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্প আঘাত হানার নবম দিন গতকাল মঙ্গলবার আরও নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু সিরিয়ায় এখন পর্যন্ত ৫ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে তুরস্কে এরইমধ্যে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ হাজার ৪১৮ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার জীবিত উদ্ধার হওয়াদের মধ্যে ১৭ ও ২১ বছর বয়সী দুই ভাই রয়েছেন। তুরস্কের কাহরামানমারাস প্রদেশের একটি অ্যাপার্টমেন্ট ব্লক থেকে তাঁদের উদ্ধার করা হয়। আন্তাকিয়ায় একজন সিরীয় পুরুষ ও একজন সিরীয় তরুণীকে ভূমিকম্পের ২০০ ঘণ্টারও বেশি সময় পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। আরও জীবিত উদ্ধারের সম্ভাবনা আছে বলে একজন উদ্ধারকারী বলেছেন।

তুরস্কে ১০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। সাহায্য সংস্থাগুলো বলছে , সিরিয়ায় এই সংখ্যা আরও বেশি হতে পারে। দুই দেশেরই উদ্ধারকারী দলগুলো এখন বিস্তীর্ণ এলাকায় উদ্ধার কাজ গুটিয়ে আনছে। কারণ জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।

জাতিসংঘ বলছে, গত সপ্তাহের মারাত্মক ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পর দেশটিতে ত্রাণ সহায়তা পৌঁছাতে আরও দুটি সীমান্ত পারাপার খুলতে রাজি হয়েছে সিরিয়ার সরকার।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ