বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বিদ্যুৎ উৎপাদনে ১২ টাকার স্থানে ৬ টাকা নিচ্ছি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের এক কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় ১২ টাকা, আর সেখানে আমরা নিচ্ছি মাত্র ৬ টাকা। তাতেই আমরা অনেক চিৎকার শুনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, অথচ যুক্তরাজ্যে বিদ্যুতের দাম ১৫০ ভাগ বাড়ানো হয়েছে। আমরা কিন্তু এখনো সে পর্যায়ে যায়নি। তবে আমি আবারও বলবো গ্যাস, বিদ্যুৎ সাপ্লাই দেয়া যাবে যদি ক্রয় মূল্য যা হয় সেটি দেয়। তাছাড়া আর কত ভর্তুকি দেয়া যায়।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ভর্তুকি দিচ্ছি আমরা কৃষিতে, খাদ্য উৎপাদনে ও করোনাভাইরাসের সময় আমরা বিশেষ প্রণোদনা দেই। যাতে ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানা চালু থাকে। প্রণোদনা দেওয়ার ফলেই আমাদের অর্থনীতির গতিটা সচল ছিল। এই প্রতিকূল অবস্থার মধ্যেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি।

সরকার প্রধান বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। আজকে আমাদের সেই অবস্থাই চলতে হবে। তারপরও আমাদের গতি থেমে থাকেনি।এ ক্ষেত্রে অবশ্যই আমাদের ব্যবসায়ীদের অবদান রয়েছে। বাংলাদেশ এখন ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। স্বাধীনতার পরে অনেকে এটা ভাবতেই পারেনি বাংলাদেশ এখানে আসতে পারে। এটা মাথায় রাখতে হবে মাত্র ১৪ বছরেই আমরা এই অর্জন সম্ভব করেছি।

মূল্যস্ফীতি বেড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের বেগ পেতে হচ্ছে। মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ক্রয়ক্ষমতা বাড়লে উৎপাদিত পণ্য বাজারজাত সহজ হয়ে যায়। নিজেদের বাজার সৃষ্টি করতে সক্ষম হয়েছি। ডিজিটাল বাংলাদেশ করার ঘোষণা দিয়েছিলাম। সেটা করেছি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ