বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বিদেশিদের মন্তব্য নিয়ে মাথা ব্যথা নেই সরকারের: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আসন্ন নির্বাচন নিয়ে বিদেশিদের মন্তব্যকে সরকার পাত্তা দেয় না । নির্বাচন সময়মতো ও নিয়ম মেনেই হবে।

সোমবার (২ জানুয়ারি) বিকেলে তিনি আরো বলেন, দেশে ও দেশের বাইরে বাংলাদেশ নিয়ে নানা তথ্য যাচাই বাছাই করে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্রসহ কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয় কমিটি তৈরি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ সম্পর্কে যেকোনো ভুল তথ্য প্রচার হলে মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষায় না থেকে তড়িৎ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে । অনলাইনে যারা দেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে তাদের কথা জনগণ বিশ্বাস করে না, তাই ওসব নিয়ে মাথা ব্যথাও নেই।

এছাড়া, নতুন বছরের প্রথম দিন বিভিন্ন দেশে দায়িত্বরত রাষ্ট্রদূতদের সাথে মত বিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ