বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নাম্বার সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও তথ্য বিভাগের এসআই শাহ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মতিঝিল থানার নাশকতার মামলায় ইশরাক হোসেন আদালতে গরহাজির থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার এজাহার অনুযায়ী, ২০২০ সালের ১২ নভেম্বর রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই মামলায় ইশরাক উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

কিন্তু তিনি আত্মসমর্পণ না করায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত ৬ এপ্রিল পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত ইশরাকের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠান। এরপর ১২ এপ্রিল তিনি আদালত থেকে জামিন পান।

উল্লেখ্য, গতকাল রোববার পুরান ঢাকায় লিফলেট বিতরণ করতে গিয়ে হামলার শিকার হন বিএনপি নেতা ইশরাক হোসেন। এতে ৩০ জন আহত হন। এ হামলার জন্য জবি ছাত্রলীগকে দায়ী করেন ইশরাক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ