শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) পৌঁছান প্রধানমন্ত্রী।

৮৩তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনের জন্য মিলিটারি একাডেমিতে গিয়েছেন প্রধানমন্ত্রী।

মিলিটারি একাডেমি থেকে দুপুরে হেলিকপ্টারে চট্টগ্রাম স্টেডিয়ামে আসবেন শেখ হাসিনা। স্টেডিয়াম থেকে গাড়িতে প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ডে জনসভায় যোগ দেবেন।

দীর্ঘ ১০ বছর ৯ মাস পর আজ রোববার (৪ ডিসেম্বর) দুপুরে ঐতিহাসিক এই পলোগ্রাউন্ডে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। উৎসবের আমেজে প্রধানমন্ত্রীকে বরণের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জনসভার জন্য প্রস্তত হয়েছে নৌকা আকৃতির ৩ হাজার ৫২০ বর্গফুট বিশিষ্ট দৃষ্টিনন্দন একটি মঞ্চ। নৌকার আকৃতিতে তৈরি এ মঞ্চটিতে প্রায় ২০০ জন নেতা বসতে পারবেন। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে তোরণ নির্মাণসহ শোভা পাচ্ছে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন। দেওয়াল লিখনের পাশাপাশি রাতে আলোকসজ্জার ব্যবস্থাও করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়েছে। এদিকে জনসভাস্থলকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ