মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সংকট উত্তরণে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ দেশে নানামুখী সংকট চলছে বলে দাবি করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।

তিনি বলেছেন, বহু আলেম জেলখানায়। জনগণের জান মালের নিরাপত্তা নেই। এসব সংকট উত্তরণে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামই হচ্ছে শান্তির একমাত্র পথ। দ্বীন প্রতিষ্ঠার জন্য হিম্মতের সহিত ময়দানে কাজ করতে হবে।

আজ শুক্রবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে খেলাফত মজলিসের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, দেশ আজ গভীর সংকটের মুখোমুখি। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করে ক্ষমতায় গিয়ে নিজেরাই তা বাতিল করেছে। এখন জনগণ ভোটের অধিকারটুকুও হারিয়ে ফেলেছে।

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলে দাবি করে আবদুল কাদের বলেন, আর খেলাফত মজলিস ৩৩ বছর ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করে যাচ্ছে। খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব জনগণের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করছে এই সংগঠনের নেতা-কর্মীরা।

আলোচনা সভা শেষে একটি র‌্যালি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় হয়ে বায়তুল মোকাররম উত্তর গেইটে এসে শেষ হয়। আলোচনা সভা ও র‌্যালিতে হামদ-নাত পরিবেশন করেন দাবানল শিল্পীগোষ্ঠী।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ