মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ঢাবি উপাচার্যের সঙ্গে গ্রাজুয়েট ক্লাব ইউএসএ-এর সৌজন্যে সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিউইয়র্কে উদযাপিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি। ২৬ নভেম্বর লাগোর্ডিয়া প্লাজা হোটেলে এই উদযাপন সম্পন্ন হয়। ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ-এর উদ্যোগে আয়োজিত এই উদযাপনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এরই ফাঁকে নিউইয়র্ক সফররত উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট ক্লাব ইউএসএ-এর সদস্যরা। উপস্থিত ছিলেন- তুলু আরাফিন, রুবি আরাফিন, মহুয়া মৌরি এবং সিলভিয়া সাবেরিন।

সাক্ষাতকালে কুশল বিনিময়ের পর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে মতবিনিময় করেন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট ক্লাব ইউএসএ-এর সদস্যরা। গ্রাজুয়েট ক্লাবের প্রতিষ্ঠা এবং এর কর্মকাণ্ড সম্পর্কে উপাচার্যকে অবহিত করা হয়। কীভাবে প্রবাসে থাকা সাবেক শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সঙ্গে নিয়ে কাজ করতে পারে, সে বিষয়ে উপাচার্য বিভিন্ন পরামর্শ দেন এবং গ্রাজুয়েট ক্লাবের প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট ক্লাব ইউএসএ-এর আহ্বায়ক হিসেবে রয়েছেন- মোহাম্মদ মাসুদুল ইসলাম। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন- মোহাম্মদ রোকানুজ্জামান, মুহাম্মদ শহীদুল্লাহ, মশিউর রহমান, মোহাম্মদ মহসিন উদ্দীন মোল্যা, মামুন রশীদ, মহুয়া পারভীন, সিলভিয়া সাবেরীন এবং কোহিনূর বেগম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ